মুহূর্তের সব খবর এবং লাইভ আপডেট এক জায়গায়।

উখিয়ার বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও সহায়তার দাবি জানিয়েছেন।

উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে একটি কথিত মেডিকেল ট্রেনিং সেন্টারে সরকারি অনুমোদন ছাড়া চিকিৎসা-সংক্রান্ত প্রশিক্ষণ, আইডি কার্ড ও সনদ বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্যের স্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সেন্টমার্টিন উপকূলের কাছে বঙ্গোপসাগরে অভিযানে মিয়ানমারে পাচারের সময় ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট, দুটি ফিশিং বোট ও ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

কালিমার পতাকা অপসারণের অভিযোগে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী ছাত্র জনতা। কর্মসূচিতে ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষার আহ্বান জানান বক্তারা।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার কার্টন ফেলে পালিয়ে যায়।

মহেশখালীর ধলঘাটায় বিশেষ অভিযানে দুই হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অহিদুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে তাকে চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দাবি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটলেও থানা পুলিশের দ্রুত পদক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

কক্সবাজার জেলা জজ আদালতের সাবেক পেশকার সন্তোষ বড়ুয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তবে তিনি

উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতার বিরুদ্ধে মাদক কারবার, চোরাচালান, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের সুধী সমাবেশে বিতর্কিত এক ব্যক্তির উপস্থিতি ও আমন্ত্রণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অতীতের নানা অভিযোগ সামনে এনে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। মাঝমাঠে তার আধিপত্যপূর্ণ নৈপুণ্যে মুগ্ধ কোচ মোহাম্মদ ওয়াহবি, যিনি একাদশে তাকে রাখাকে ‘ঝুঁকি নয়, সুচিন্তিত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন।

একতা শক্তি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উচ্ছ্বাস।

রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির স্বার্থ রক্ষা, এনজিও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি এই সংকট স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, খোঁজে পুলিশের সহায়তা চাওয়া।

লেবাননের সঙ্গে চুক্তি থাকলেও দখল ছাড়বে না ইসরাইল, প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা।

বৈশ্বিক সংকটে টিকে থাকতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে জাতীয় ঐকমত্য


গেল ৪৮ ঘন্টায় কক্সবাজার হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৪০টি শিশু ভর্তি রয়েছে।





পর্যটন খাতসংশ্লিষ্টরা জানান, দেড় মাস কক্সবাজারের স্পটগুলো ছিল প্রায় পর্যটকশূন্য। লোকারণ্য থাকা সৈকতেও ছিল না পর্যটকের সরব উপস্থিতি। রমজানে ৫০ থেকে ৬০ শতাংশ ছাড় দিয়েও প্রত্যাশিত সাড়া মেলেনি হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলোতে। ফলে হোটেল-মোটেল ছাড়াও খাবারের হোটেল, ক্ষুদ্র ব্যবসায়ী, কিটকট চেয়ার ব্যবসায়ী, ফটোগ্রাফার, জেটস্কি চালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, জীপচালকসহ পর্যটনসেবীরা বিপুল ক্ষতির মুখে পড়েন।



লবণ চাষিরা জানিয়েছে, প্রতি মণ লবণে লোকসান গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা পর্যন্ত। এরই মধ্যে চলতি মৌসুমের চার মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনও লবণের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি। সামনে মৌসুমের বাকি আছে মাত্র দুই থেকে আড়াই মাস। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কক্সবাজার উপকূলের ৫০ হাজারেরও বেশি লবণ চাষি এবং লবণ চাষের সঙ্গে জড়িত আরও কয়েক লাখ মানুষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরান ছাড়াও খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান শহরে বিপুল জনতা পতাকা ও ব্যানার হাতে মিছিলে অংশ নিয়েছেন।







দেশের হয়ে খেলার মাঠে ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল- সেইগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখতে পাওয়ার আশাবাদের কথা জানিয়েছেন, বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।






রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ঢাবির এক শিক্ষার্থী ও ছাত্রনেতা মারধরের শিকার হয়েছেন। অভিযানে কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলো পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহাড়ী সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ ও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা বার প্রাঙ্গণে কর্মরত প্রহরী, লিফটম্যান ও সুইপারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লয়ার্স অ্যালায়েন্স ফর জাস্টিস। মানবিক এই উদ্যোগে বার নেতৃবৃন্দ ও আইনজীবীরা অংশ নেন।





হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা বলেছেন।
বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে।
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণে নতুন নিয়মাবলি চালু করা হয়েছে।
রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগী শনাক্তের হার কমেছে।
বাংলাদেশে ৫জি মোবাইল নেটওয়ার্ক চালুর প্রক্রিয়া এগিয়ে চলেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে মহিলা ব্যাংক বিশেষ তহবিল গঠন করেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ ৮৫০ মিলিয়ন ডলারের সাহায্য আবেদন করেছে।
ঢাকা মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমার সম্পদ কাজে লাগিয়ে নীল অর্থনীতি বিকাশের কৌশল প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল ও ফ্যাশন বিশ্ব বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে।
পায়রা গভীর সমুদ্রবন্দর দেশের দক্ষিণাঞ্চলের জন্য অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।
দেশের তরুণ জনশক্তির দক্ষতা উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ঢাকায় প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডোর চালু করা হয়েছে।