সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    ফুটবল

    Desk News

    2026-02-26T23:36:39.000000Z

    পড়তে পারেন

    1

    অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

    2

    উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

    3

    কুতুপালংয়ে অনুমোদনহীন মেডিকেল প্রশিক্ষণের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

    4

    মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

    5

    কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

    6

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    নেইমারের জোড়া গোলে সান্তোসের স্বস্তির জয়

    নেইমারের জোড়া গোলে সান্তোসের স্বস্তির জয়
    নেইমার

    ২০২৬ সালে মাঠে নেমে প্রথমবার গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র, তাও একই ম্যাচে জোড়া গোল। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ–এর চতুর্থ রাউন্ডে এসে স্বস্তির জয় পেয়েছে সান্তোস।

    এই ম্যাচে হারলে চাকরি হারানোর শঙ্কায় পড়তে হতো দলটির কোচ হুয়ান পাবলো ভোজভোদাও-কে। তাই এই যাত্রায় কোচের চাকরিটাও রক্ষা পেল এমনটা বলাই যায়।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভাস্কো দা গামাকে ২–১ ব্যবধানে হারায় সান্তোস। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে থাকা দলটির এটি চলতি মৌসুমের প্রথম জয়। চোট কাটিয়ে ফেরা নেইমার নিজের পারফরম্যান্স দেখিয়ে দিয়ে সমালোচকদের জবাবও দিয়েছেন।

    শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা নেইমার ২৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন। গোলের পর গ্যালারির দিকে চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। পরে কর্নার ফ্ল্যাগের পাশে গিয়ে তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিওরের ভঙ্গিতে নেচে গোল উদযাপন করেন

    তবে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি সান্তোস। প্রথমার্ধের শেষদিকে কাউন বারোসের গোলে সমতা ফেরায় ভাস্কো দা গামা। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি আদায় করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন নেইমার।

    বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর দীর্ঘ দুই মাসের পুনর্বাসন শেষে ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। ভেলো ক্লাবের বিপক্ষে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেন এবং সেদিন সান্তোস ৬–০ ব্যবধানে জয় পায়। তবে পরের ম্যাচে নভোরিজোন্টিনোর কাছে ২–১ গোলে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় দলটি।

    এ সময় নেইমারকে ঘিরে নানা সমালোচনা শোনা যায়, এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলে তাকে না রাখার কথাও শোনা যায়। তবে জোড়া গোল করে সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

    ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, গত সপ্তাহেও অনেকে তাকে বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড় বলেছিল। কিন্তু ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলায়—একদিন আপনি সমালোচিত, পরদিনই আবার আপনাকে বিশ্বকাপে দেখার দাবি ওঠে।

    তিনি আরও জানান, নিজের সর্বোচ্চ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। এটি ছিল তার বছরের তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেলা। শেষদিকে পায়ে কিছুটা টান ধরলেও সেটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি।

    ভিনিসিয়ুস জুনিয়রের আদলে উদযাপন প্রসঙ্গে নেইমার বলেন, বর্ণবাদ ইস্যুতে ভিনির পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এমনটা করেছেন তিনি।

    সম্পর্কিত খবর

    | ফুটবল
    ব্রাজিলের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ালেন বুয়াদ্দি, মুগ্ধ মরক্কো কোচ
    ৬:২৪ AM
    | ফুটবল
    একতা শক্তি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
    ১১:৪৭ AM
    | ফুটবল
    মহাকাশ গবেষণা: বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন প্রতিষ্ঠা
    ১:১৫ AM
    | ফুটবল
    কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশে এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনা
    ১:১৫ AM
    | ফুটবল
    স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১: ডিজিটাল ট্রান্সফরমেশনের রোডম্যাপ
    ১:১৫ AM

    সংবাদ খুঁজুন