সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    সংস্কৃতি

    ডেস্ক নিউজ

    2026-02-28T23:46:34.000000Z

    পড়তে পারেন

    1

    অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

    2

    উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

    3

    কুতুপালংয়ে অনুমোদনহীন মেডিকেল প্রশিক্ষণের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

    4

    মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

    5

    কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

    6

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    সৌদিতে আটকা মুশফিক, সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

    সৌদিতে আটকা মুশফিক, সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
    mushfiq

    পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে গতকাল শনিবার দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

    গতকাল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুশফিক। তবে আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। এতে হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে আটকা পড়েন বাংলাদেশ জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।

    মুশফিকের দেশে ফেরা প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল (সোমবার) সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে মুশফিক লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’

    তিনি আরও লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘দেখুন, আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলংকা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমাদের শুভকামনা।’

    সম্পর্কিত খবর

    | সংস্কৃতি
    যুব উন্নয়ন: স্কিল ডেভেলপমেন্টে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম
    ১:১৫ AM
    | সংস্কৃতি
    নারী উদ্যোক্তা উন্নয়ন: ক্ষুদ্র ঋণে বিশেষ সুবিধা
    ১:১৫ AM

    সংবাদ খুঁজুন