সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    সংবাদ

    2026-04-23T02:59:38.000000Z

    পড়তে পারেন

    1

    অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

    2

    উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

    3

    কুতুপালংয়ে অনুমোদনহীন মেডিকেল প্রশিক্ষণের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

    4

    মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

    5

    কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

    6

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পুলিশের সহায়তা চাওয়া

    যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পুলিশের সহায়তা চাওয়া
    জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি,

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে সর্বসাধারণের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ।

    নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, দু’জনের বয়সই ২৭ বছর। লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

    পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সকালে লিমনকে তার বাসায় এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের এনইএস ভবনে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

    ১৭ এপ্রিল বিকেলে পরিবারের এক বন্ধু বিষয়টি পুলিশকে অবহিত করলে আনুষ্ঠানিকভাবে নিখোঁজের বিষয়টি সামনে আসে। পরে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, নিখোঁজ হওয়ার আগে তিনি ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তখন লিমন থিসিসের কাজে ব্যস্ত থাকার কথা জানান। তিনি বলেন, “এটি আমাদের কাছে অপ্রত্যাশিত ও সন্দেহজনক মনে হচ্ছে।”

    বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, এখন পর্যন্ত অপরাধমূলক কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের খুঁজে পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, “যখন আমরা নিজেরা খুঁজে বের করতে পারছি না, তখন জনসাধারণের সহায়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

    এদিকে, নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পেলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে ফ্লোরিডা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

    সম্পর্কিত খবর

    | সংবাদ
    জামায়াতী মডেলে নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের গুপ্ত কমিটি!
    ১২:৪৪ AM
    | সংবাদ
    এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
    ৬:২৩ PM
    | সংবাদ
    ‘জয় বাংলা’ এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়ে গেছে: নাহিদ ইসলাম
    ৭:১৩ PM
    | সংবাদ
    শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ
    ৭:০৭ PM
    | সংবাদ
    ঢাবিতে মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি বন্ধের প্রতিবাদের সেই ছবি ভাইরাল
    ৭:০২ PM

    সংবাদ খুঁজুন