সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    খাবার

    প্রেস রিলিজ::

    2026-02-23T09:01:36.000000Z

    পড়তে পারেন

    1

    অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

    2

    উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

    3

    কুতুপালংয়ে অনুমোদনহীন মেডিকেল প্রশিক্ষণের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

    4

    মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

    5

    কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

    6

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    চট্টগ্রাম বারে লয়ার্স আলায়েন্স ফর জাস্টিসের ইফতার সামগ্রী বিতরণ

    চট্টগ্রাম বারে লয়ার্স আলায়েন্স ফর জাস্টিসের ইফতার সামগ্রী বিতরণ
    রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম জেলা বার প্রাঙ্গণে কর্মরত প্রহরী, লিফটম্যান ও সুইপারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লয়ার্স অ্যালায়েন্স ফর জাস্টিস। সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে লয়ার্স আলায়েন্স ফর জাস্টিস-এর উদ্যোগে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন প্রাঙ্গণে কর্মরত প্রহরী, লিফটম্যান ও সুইপারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত পরিশ্রমী ও অবহেলিত কর্মীদের প্রতি সংহতি প্রকাশ, কৃতজ্ঞতা জ্ঞাপন এবং মানবিক সহমর্মিতা প্রদর্শন করা। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সংশ্লিষ্ট কর্মীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী চৌধুরী, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনজুর হোসেন, অ্যাডভোকেট সাইদ রিয়াজ মোহাম্মদ বায়েজিদ, অ্যাডভোকেট আহসানুল্লাহ মানিকসহ লয়ার্স আলায়েন্স ফর জাস্টিসের মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট হাসান মুরাদ এবং সংগঠনের অন্যান্য আইনজীবী সদস্যবৃন্দ।

    ইফতার সামগ্রী বিতরণ শেষে লয়ার্স আলায়েন্স ফর জাস্টিসের পক্ষ থেকে সংগঠনের মুখপাত্র আরমান মাহমুদ চৌধুরী বলেন,

    “সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই ন্যায়বিচার ও মানবিকতার প্রকৃত চর্চা। সমাজের বৈষম্য দূর করা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই রমজানের মূল শিক্ষা। ভবিষ্যতেও লয়ার্স আলায়েন্স ফর জাস্টিস এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

    অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

    সম্পর্কিত খবর

    | খাবার
    চুক্তি সত্ত্বেও দখল ছাড়বে না ইসরাইল, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ
    ১২:৩৪ AM
    | খাবার
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক মারধরের অভিযোগ: পুলিশ অভিযানে বিতর্ক
    ৯:৪০ AM
    | খাবার
    বান্দরবানে পাহাড়ী সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, নিহত ১
    ৯:১২ AM
    | খাবার
    টেক্সটাইল শিল্প: গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির দিকে বাংলাদেশ
    ১:১৫ AM

    সংবাদ খুঁজুন