টানা পাঁচ দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উখিয়ার বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উখিয়া-টেকনাফের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি উখিয়ার জালিয়াপালং-রত্নাপালং-হলদিয়া-রাজাপালং সহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে এবং জালিয়াপালং ইউনিয়ন ডেইলপাড়া গ্রামসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
টানা বর্ষণে উখিয়ার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। অনেক পরিবার খাদ্যসংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী।
স্থানীয়দের দাবি বন্যায় ক্ষতিগ্রহস্ত পরিবারের পাশে দাড়ান আহবান এমপি ও প্রশাসন প্রতি

