কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্প বিস্ফোরণে অগ্নিদগ্ধদের বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিপূরন প্রদান সহ কক্সবাজার সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের দাবী জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর রিয়াজ মুহাম্মদ শাকিল।
২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কলতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবী জানানোর পাশাপাশি তিনি ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।
এসময় সাথে ছিলেন- ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা এম ইউ বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারী রাত ৯টায় কক্সবাজার শহরের কলাতলীতে গ্যাস পাম্প বিস্ফোরণ ঘটে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এতে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।

