সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    জাতীয়

    ডেস্ক নিউজ

    2026-04-11T12:53:39.000000Z

    পড়তে পারেন

    1

    রামুতে ১২ ঘণ্টায় দুই মৃত্যু: বৃদ্ধকে কুপিয়ে হত্যা, কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    2

    সমুদ্রপথে ভয়ানক হয়ে উঠেছে মানবপাচার ও জলদস্যুতা, গডফাদার দেলোয়ার ধরাছোঁয়ার বাইরে

    3

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে আলোচনা

    4

    টেকনাফে সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩

    5

    ঈদগাঁওতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি আইনবিশারদ আহমদ ফারুকীর

    6

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    বাগেরহাটে কুমিরের ভিডিও ভাইরাল: জিডি, তদন্ত কমিটির পর সেই কুকুরের পোস্টমর্টেম

    বাগেরহাটে কুমিরের ভিডিও ভাইরাল: জিডি, তদন্ত কমিটির পর সেই কুকুরের পোস্টমর্টেম
    খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি

    বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমির একটি কুকুরকে শিকার করার ঘটনায় দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি, তদন্ত কমিটির গঠনের পর এবার মৃত সেই কুকুরের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাজার এলাকায় কুকুরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এ ময়নাতদন্ত করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী।

    তিনি জানান, কুকুরটির মাথা রাজধানীর সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি (সিডিআইএল)-এ পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা তা জানা যাবে।

    এর আগে গত ৮ এপ্রিল বিকেলে মাজারের প্রধান ঘাট থেকে কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায় ‘ধলা পাহাড়’ নামে পরিচিত কুমিরটি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ দাবি করেন, কুকুরটিকে হাত-পা বেঁধে কুমিরের সামনে দেওয়া হয়েছে। আবার কেউ অভিযোগ করেন, মাজারের খাদেমরা কুমিরকে কুকুর খাওয়ান।

    তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুকুরটি অসুস্থ ছিল এবং কয়েকজনকে কামড় দেওয়ার পর নিজে থেকেই ঘাটের দিকে যায়। একপর্যায়ে পানিতে নামলে কুমিরটি তাকে ধরে নিয়ে যায়। পরে কুকুরটির মৃতদেহ ভেসে উঠলে খাদেমরা সেটি মাটিচাপা দেন।

    ভাইরাল হওয়া ৫৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি কুকুর ঘাটে অর্ধেক পানিতে নেমে আছে। কিছুক্ষণ পর কুকুরটি আরও গভীরে যাওয়ার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে এগিয়ে আসে। কুমিরটি কাছে পৌঁছালে কুকুরটি ওপরে উঠে বাঁচার চেষ্টা করলেও ব্যর্থ হয়। মুহূর্তেই কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার দিন ঠাকুর দিঘীর প্রধান ঘাটে দর্শনার্থীদের ভিড় ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফোরকান হাওলাদার। এ সময় নারীদের ঘাটের দিক থেকে দৌড়ে এসে কুকুরটি ফোরকান নামে একজনের পায়ে কামড় দেয়। তিনি পা ঝাঁকালে কুকুরটি অন্য দর্শনার্থীদেরও আক্রমণের চেষ্টা করে। পরে কুকুরটি পানির দিকে নামলে কুমির এসে সেটিকে ধরে নিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর দিঘির অন্য পাশে কুকুরটির মরদেহ ভেসে ওঠে।

    নারীদের ঘাটসংলগ্ন দোকানি বিনা আক্তার বলেন, কুকুরটি তার দোকানের সামনে কয়েকজনকে আক্রমণ করে এবং তিন বছরের এক শিশুকেও কামড় দেয়। আমার তিনটি মুরগিও মেরে ফেলেছে কুকুরটি। পানিতে নামার পরই কুমির সেটিকে ধরে নিয়ে যায়।

    স্থানীয় যুবক মেহেদী হাসান (তপু) বলেন, কুমিরটি কয়েকদিন আগে ডিম পেড়েছে। ডিম দেওয়ার সময় মা কুমির হিংস্র হয়ে যায়। ঘটনাস্থলে অনেক মানুষ থাকলেও কুমিরের মুখ থেকে কুকুরটি উদ্ধার করার মতো সাহস কারও ছিল না।

    মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের নেশায় ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কুকুরটিকে কেউ বেঁধে বা ঠেলে পানিতে ফেলেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভুল তথ্য ছড়ানোর প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সদস্য শেখ মোহাম্মাদ নূর আলম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে কুমিরের সামনে দিয়ে থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

    জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মাজারের দিঘিতে কুমিরকে কখনোই কুকুর খেতে দেওয়া হয় না। অনেক সময় ভক্তরা কুসংস্কার থেকে জীবন্ত প্রাণী ছুড়ে দিতে চান—এটি বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে বর্তমানে একটি মাত্র কুমির রয়েছে। ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে আনা পাঁচটি কুমিরের মধ্যে এটিই জীবিত আছে বলে জানা গেছে।

    সম্পর্কিত খবর

    | জাতীয়
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে আলোচনা
    ২:১৪ PM
    | জাতীয়
    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
    ১২:৩৬ PM
    | জাতীয়
    এ সপ্তাহে দুই দিন ‘ম্যানেজ’ করতে পারলেই টানা ৫ দিনের ছুটি
    ১:০২ PM
    | জাতীয়
    মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন
    ৯:২১ AM
    | জাতীয়
    হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
    ১০:২৩ AM

    সংবাদ খুঁজুন