কক্সবাজার সদরের ঝিলংজার জানারঘোনা এলাকায় জলাশয়ের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির মস্তক ও কব্জি বিচ্ছিন্ন ছিল এবং তা আংশিক গলিত অবস্থায় পাওয়া যায়।
স্বজনদের দাবি, নিহত নারী মহেশখালীর সাঈদা আক্তার মুন্নী। তারা অভিযোগ করেন, মুন্নীর স্বামী সাইফুল ইসলাম তারেক তাকে হত্যা করে পালিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

