কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগ উঠেছে চান্দের গাড়ির চালক রুবেলের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, টেকনাফ জিরো পয়েন্টে বনভোজনের উদ্দেশ্যে একটি সংগঠন আগেভাগেই দুটি গাড়ি বুকিং দিয়েছিল। ‘একতা শক্তি যুব সংস্থা’ নামের সরকারি নিবন্ধিত ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বনভোজনের আয়োজন করেন এবং দুই দিন আগে থেকেই রুবেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে দুটি গাড়ি বুকিং নিশ্চিত করেন।
সংগঠনের এক প্রতিনিধি জানান, শুক্রবার রাতেও রুবেলের সঙ্গে কথা হলে তিনি শনিবার সকাল ৮টায় অন্য একজন চালকসহ উপস্থিত হওয়ার আশ্বাস দেন।
কিন্তু নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি। বরং একাধিকবার ফোন করা হলেও রুবেল কল রিসিভ করেননি বলে অভিযোগ করেন তারা। এতে করে আয়োজকদের ভোগান্তিতে পড়তে হয় এবং পরিকল্পিত ভ্রমণ ব্যাহত হয়।
ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন।

