স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসসচিব সাফওয়ানুল করিমের সাথে রহস্যজনক ভাবে ঘুরাফেরা করতে দেখা গেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বখতিয়ার হোসাইনকে। এঘটনায় কক্সবাজারের স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পতিত আওয়ামীলীগ সরকারের আমলে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ ও শেখ পরিবারের ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী দপ্তর হতে অখ্যাত নাম সর্বস্ব একটি টিকাদারী প্রতিষ্ঠানের নামে হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছিলো শেখ কামরুজ্জামান কামাল ও বখতিয়ার হোছাইন। তাদের দাপটে বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীরা তটস্থ থাকতেন বলে জানা গেছে।
৫ আগস্ট পরবর্তী উক্ত টিকাদারী প্রতিষ্ঠানের মালিক শেখ কামরুজ্জামান কামাল রাজধানীর উত্তরায় একটি ভবনে আত্মগোপনে থেকে চলাফেরা করলেও বখতিয়ার হোছাইন খোলস পাল্টে নিজেকে বিএনপিপন্থী প্রতিষ্ঠানটির প্রতিনিধি পরিচয়ে সম্প্রতি কক্সবাজারে ঘুরাফেরা করতে দেখা গেছে।
উল্লেখ্য, ১৩ জুলাই (সোমবার) কক্সবাজারের বন্যাদুর্গত উপজেলা পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাফওয়ানুল করিমের সাথে বখতিয়ার হোছাইনকে ঘুরাফেরা করতে দেখা গেলে নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়।
পতিত স্বৈরাচারের চিহ্নিত দোসর বখতিয়ার হোছাইনের সাম্প্রতিক অপতৎপরতা ও গুপ্তচরবৃত্তি নিয়ে অনুসন্ধান পরবর্তী আরও বিস্তারিত আসছে...

