কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালীন সময়ে বিশেষ আয়োজন ছিলো সূধী সমাবেশ। এতে আমন্ত্রিত হয়েছেন বিভিন্ন আলোচিত সমালোচিত ব্যাক্তিরাও। বিশেষ করে কক্সবাজার সদর মডেল থানার কুখ্যাত দালাল আবছার এই সমাবেশে আমন্ত্রণপত্র পেলে নেটিজেনদের ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
৫ আগস্ট পূর্ববর্তী বিএনপি জামায়াতের কর্মীদের ঘরবাড়ি চিহ্নিত করে পুলিশকে সাথে হামলা, জিম্মি করে অর্থ আদায় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বেড়াতো এই আবছার।
পটপরিবর্তনের পর নিজেকে আবিস্কার করেন সম্পূর্ণ নতুন রুপে। হঠাৎই বোল পাল্টে বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে বিদ্বেষ আক্রোশ প্রকাশ করতে থাকে স্যোসাল মিডিয়ায়। রাজধানীর আলোচিত সাবেক গণঅধিকার পরিষদ নেতা আমতারেক তথা তারেক রহমানের দলে আশ্রয় নিয়ে ভাগিয়ে নেন পদও। করেন সংসদ সদস্য পদে নির্বাচন।
এভাবেই নানা ছলে বলে কৌশলে ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন আবছারদের মতো আরো অনেক অপরাধী। ক্ষমতার পালা বদল হলেও পূর্ব পরিচিত পুলিশ কর্মকর্তাদের যোগসাজসে চালিয়ে যাচ্ছেন থানার দালালী। ফলে থামানো যাচ্ছে না নাগরিক হয়রানিও।

