কক্সবাজার প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়াস্থ সরকারি শিশু পরিবারে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে রমজান ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ছওয়াব (SAWAB)।
গত ৩ মার্চ ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা HHRD-এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা প্রশাসনের এনজিও সেলের অনুমোদনক্রমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় সদর উপজেলার হোস্ট কমিউনিটির বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় খরুলিয়াস্থ সরকারি শিশু পরিবারে বসবাসরত এতিম শিশুদের পাশাপাশি আশপাশের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক বিতরণ করা হয়। এসব ফুডপ্যাকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল, যা রমজান মাসে সুবিধাভোগীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ছওয়াব’র পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে স্থানীয় প্রশাসন ও উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

