পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুছা ইবনে হোসাইন বিপ্লব চকরিয়া পৌরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত তাৎপর্য। তাই আসুন আমরা সবাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি সহমর্মিতা ও মানবিকতাপূর্ণ সমাজ গড়ে তুলি।
মুছা ইবনে হোসাইন বিপ্লব মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত দিন যেন সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে এবং আমাদের দেশ ও জাতির জন্য বয়ে আনে অগ্রগতি ও সমৃদ্ধির বার্তা।
শেষে তিনি চকরিয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন।

