বগুড়ার সান্তাহারে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বেশিরভাগই ছাদের যাত্রী বলে পুলিশ জানিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় ট্রেনের আনুমানিক ৪০-৫০ জন যাত্রী অল্প আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে সিঙ্গেল রেললাইন হওয়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ আছে।’
জানা গেছে, ইতোমধ্যে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

